নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুরে ৯৭৯ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার আটক করা হয়েছে। আজ সকালে উপজেলার গোবিন্দাসী ঘাট এলাকা থেকে এ ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় ফেনসিডিল বহণকরী একটি প্রাইভেটকার জব্দ করা হয়। তবে এঘটনায় কাউকে আটক করা যায়নি।
ভূঞাপুর থানার (ওসি) মো.রাশিদুল ইসলাম জানান, বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড় গোলচত্বর এলাকায় ডিউটি করাকালে সার্জেন্ট ওয়ালিদ উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারকে সিগন্যাল দেয়।এসময় প্রাইভেটকারটি সিগন্যাল অমান্য করে দ্রুত গতিতে ভূঞাপুরের দিকে রওনা দেয়। পরে সার্জেন্ট ওয়ালিদ মোটরসাইকেল নিয়ে গাড়িটিকে ধাওয়া করল গোবিন্দাসী নৌঘাটে প্রাইভেটকার রেখে পালিয়ে যায় চালক।
পরে প্রাইভেটকারে থাকা ৯৭৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে প্রাইভেটকারসহ থানায় নিয়ে আসা হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
