নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে নতুন করে আরো ২৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২১৯ জনে।
আক্রান্তদের মধ্যে কালিহাতী উপজেলায় ৭ জন, মির্জাপুরে ৫ জন, ভূঞাপুর ২ জন, টাঙ্গাইল সদর উপজেলায় ৬ জন, গোপালপুর ১ জন, সখীপুর ২ জন, দেলদুয়ারে ১ এবং নাগরপুর উপজেলায় ৪ জন রয়েছে।
নতুন আক্রান্তের মধ্যে একজন চিকিৎসক, একজন নার্স, ১ জন মেডিকেল এসিস্ট্যান্ট এবং ১ জন মেডিকেল টেকনোলজিস রয়েছে।
শুক্রবার টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান আক্রান্ত হওয়ার নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৯ মে ৭৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এছাড়া ৩১ মে ১৪৯ জনের নমুনা পাঠানো হয়। পরে শুক্রবার সকালে দুইদিনের নমুনার ফলাফল একত্রে আসে। এতে নতুন নতুন ২৮ জন আক্রান্ত হয়। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে ৫৮ জন এবং মারা যায় ৫ জন।
নতুন আক্রান্তদের মধ্যে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী চিকিৎসক রয়েছে। এর আগে ওই চিকিৎসকের স্বামী উপজেলার এসিল্যান্ড করোনায় আক্রান্ত হন। এছাড়া নতুন করে একই হাসপাতালের মেডিকেল এসিস্ট্যান্ট, ১ জন সাবেক সেনা সদস্য এবং একজন গার্মেন্স কর্মী করোনায় আক্রান্ত হন।
অপরদিকে কালিহাতী উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়র নার্স এবং মেডিকেল টেকনোলজিস করোনায় আক্রান্ত হয়। এছাড়া মির্জাপুর উপজেলায় স্বামা-স্ত্রী করোনায় আক্রান্ত হন।
