বুধবার, জুন ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলে নিখোঁজ যুবকের মরদেহ মিলল চোখ উপড়ানো অবস্থায়

টাঙ্গাইলে নিখোঁজ যুবকের মরদেহ মিলল চোখ উপড়ানো অবস্থায়

ঘাটাইল প্রতিনিধি :টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের চার দিন পর হাবিবুল্লাহ (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বগা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হাবিবুল্লাহ উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের মুলবাড়ি গ্রামের আবু জাফরের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত ২৬ ডিসেম্বর রাতে হাবিবুল্লাহ খাবার খেয়ে স্ত্রী ছবুরাকে নিয়ে ঘুমাতে যান। স্ত্রীকে বিছানায় রেখে রাতের কোনো এক সময় সে বাড়ি থেকে বের হয়ে যান। বিষয়টি তার স্ত্রীও টের পাননি।

ভোরে স্ত্রী বিষয়টি বাড়ির লোকজনকে জানান। পরে বাড়ির লোকজন বিভিন্নস্থানে তাকে খোঁজা-খুঁজি করে। কিন্তু গত চার দিনেও তার কোনো খোঁজ মেলেনি।

এ অবস্থায় আজ সোমবার বিকেলে উপজেলার বগা গ্রামের লতিফের স্ত্রী জাহানারা তার বাড়ির পাশে চোখ উপড়ে ফেলা একটি মরদেহ দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে পরিবারের লোকজন এসে মরদেহটি শনাক্ত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. ছাইফুল ইসলাম বলেন, এটা একটা ভয়ানক হ’ত্যাকাণ্ড। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হ’ত্যা করা হয়েছে। তার চোখ উপড়ে ফেলা হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular