রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলে নেশাখোর ছেলের ধাক্কায় বাবা নিহত

টাঙ্গাইলে নেশাখোর ছেলের ধাক্কায় বাবা নিহত

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইলে নেশাখোর ছেলের ধাক্কায় তপন সাহা (৫৫) নামে এক ব্যাবসায়ীর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধায় ঘাটাইল উপজেলার হামিদপুর সাহাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত তপন সাহা একই গ্রামের মৃত অনুদাস সাহার ছেলে। তিনি হামিদপুর বাজারের একজন মুদি ব্যাবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানায়, নিহতের ছেলে তন্ময় সাহা(২৫) একজন চিহ্নিত মাদকসেবি। মঙ্গলবার দুপুরে তার বাবা দোকান বন্ধ করে বাসায় আসেন খাওয়ার জন্য। এ সময় বাড়িতে টাকার জন্য বাবার সাথে মাতলামি করে তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ছেলে বাবাকে ধাক্কা ও কিলঘুসি দিলে বাবা ঘরের মেঝেতেই লুটিয়ে পড়ে সাথে সাথেই মারা যান। তবে পরিবার বলছে, তিনি আগে থেকেই অসুস্থ ও হার্টের রোগী ছিলেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular