মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ন্যাপ ভাষানীর ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

টাঙ্গাইলে ন্যাপ ভাষানীর ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতিষ্ঠিত বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ভাসানীর ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৬ জুলাই) সকালে সন্তোষস্থ মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে ন্যাপ ভাসানীর চেয়ারম্যান হাসরত খান ভাসানীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

ন্যাপ ভাসানীর মহাসচিব খালেদ শাহরিয়ার, বরিশাল জেলা ন্যাপ ভাসানীর সাংগঠনিক সম্পাদক ইউনুস নাজির, যুগ্ম-মহাসচিব মো. আলাউদ্দিন, কোষাধ্যক্ষ ডা. আব্দুল করিমসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে দেশ-জাতি ও ন্যাপ ভাসানীর কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular