শনিবার, মে ৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে নয় বছরে ৫১টি মানব পাচারের মামলা

টাঙ্গাইলে নয় বছরে ৫১টি মানব পাচারের মামলা

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে নয় বছরে ৫১টি মানব পাচারের মামলা হয়েছে। প্রত্যেকটি মামলাই বিচার প্রক্রিয়াধীন রয়েছে। ২০১২ সালের জানুয়ারি মাস থেকে ২০২০ সাল পর্যন্ত ৫১টি মামলার চুরান্ত প্রতিবেদন দেয়া হয়েছে ১৮টি। অভিযোগ পত্র দেয়া হয়েছে ৩০টি।

তদন্তাধীন রয়েছে ৩টি, চার্জসিট দেয়া হয়েছে ১১টি ও সাক্ষ্য গ্রহন পর্যায়ে রয়েছে ১৯টি মামলা। শনিবার মানব পাচার প্রতিরোধ বিচার প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূরিকরণের উপায় বিষয়ে ফলোআপ কর্মশালায় এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল জেলা শাখা।

যেকোন ঘটনার সাথে থানা, হাসপাতাল ও আদালত একে অপরের পরিপূরক। ক্ষতিগ্রস্ত ব্যক্তি জীবনের নিরাপত্তা ন্যায় বিচার, সামাজিক সম্মানবোধসহ নানা কারনে থানা, আদালতের সম্মুখীন সহজে হতে চায় না। ফলে অপরাধীরা একই অপরাধ বারবার করতে থাকে। অন্য দিকে মামলার তদন্ত, চার্জসীট গঠনে দীর্ঘ সময় লাগা, সাক্ষ্য প্রদানে দীর্ঘ সময় বা সাক্ষ্য গ্রহনে অনীহার কারনে মামলা নিষ্পত্তিতে দীর্ঘ সময় লাগে।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে টাঙ্গাইল প্রেসক্লাবের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদ উল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশুলি এস আকবর খান, জেলা বার এসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম আলো, সাধারণ সম্পাদক একেএম নাসিমুল আক্তার। প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য ও প্রববন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার এসএলএমএফটি আইপি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. মোজাম্মেল হক। এডভোকেট আল রুহী’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উইনরক ইন্টারন্যাশনাল প্রসিকিউশন ম্যানেজার মোজাহিদুল ইসলাম।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular