শনিবার, মে ৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে সকল ইউনিয়নে বিভিন্ন উপকরণ বিতরণ

টাঙ্গাইলে সকল ইউনিয়নে বিভিন্ন উপকরণ বিতরণ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: মুজিব বর্ষ উপলক্ষে টাঙ্গাইলের সদর উপজেলার সকল ইউনিয়নের বিভিন্ন স্কুল, মাদ্রাসা ছাত্রদের ও গ্রাম পুলিশের মাঝে সেলাই মেশিন, বাই-সাইকেল, টিউবওয়েল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ক্রীড়া সামগ্রী এবং বিদ্যুতিক সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্জাহান আনছারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা।

অনুষ্ঠানে ৩৬ টি সেলাই মেশিন, ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে ২৪টি বাই-সাইকেল, ৬০টি টিউবওয়েল, ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩০০ বেঞ্চ, ক্রীড়া সামগ্রী এবং ৬০টি বিদ্যুতিক সিলিং ফ্যান বিতরণ করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular