নিজস্ব প্রতিনিধি: জামালপুর থেকে সিরাজগঞ্জের এনায়েতপুর মাজারগামী একটি যাত্রীবাহী পিকআপভ্যান বঙ্গবন্ধু সেতুর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীতে উল্টে ৩ যাত্রী নিহত হয়েছেন।
বুধবার (১ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে জামালপুর থেকে সিরাজগঞ্জের এনায়েতপুর মাজারগামী একটি যাত্রীবাহী পিকআপভ্যান কালিহাতি উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে।
আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
