টাঙ্গাইলে পুকুরে পড়ে শিশু নিহত

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুরে পুকুরের পানিতে পড়ে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত তুবা (২) উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলানয়াপাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। রোববার (০৩ নভেম্বর) সকালে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার আনোয়ার হোসেনের দুই বছরের শিশু কন্যা তুবা বাড়ির পাশে একটি পুকুরের পাড়ে খেলতে যায়। এমন সময় শিশুটি পুকুরের পানিতে পড়ে গিয়ে ডাকচিৎকার করে। পরে শিশুটির মা ও চাচি তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তুবার চাচা জানান, খেলাধুলা অবস্থায় তুবা পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর