মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইলে পুলিশের বাড়িতে চুরি, ২৬ ভরি স্বর্ণালংকার লুট

টাঙ্গাইলে পুলিশের বাড়িতে চুরি, ২৬ ভরি স্বর্ণালংকার লুট

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে এক পুলিশ সদস্যের ঘরের দরজার টিন কেটে টাকাসহ ২৬ ভরি স্বর্ণালংকার লুট করেছে চোরেরা।

সোমবার রাতে উপজেলার ঘুনি পূর্বপাড়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের ছেলে পুলিশ সদস্য রানা বাবুর বাড়িতে এ ঘটনা ঘটে।

রানার মা জানান, রোববার বিকালে কে বা কারা চেতনানাশক ওষুধ খাবারের সঙ্গে মিশিয়ে রাখেন। ওই খাবার খেয়ে আমার মেয়ের স্বামী উজ্জ্বল (৩০), মেয়ে মৌসুমী আক্তার মিষ্টি (২৬), রত্না রহমান (৪৫), চাঁদনী আক্তার (১৩) ও পাশের বাড়ির রূপসী বেওয়া (৫০) ঘরের মধ্যে অচেতন হয়ে পড়ে।

এ সময় দুর্বৃত্তরা ঘরের দরজার সামনে টিন কেটে ঘরে প্রবেশ করে আলমারি ভেঙ্গে দেড় লাখ টাকা ও ২৬ ভরি স্বর্ণালংকার লুট করে। সোমবার সকাল ৮টার দিকে ওই বাড়ির লোকজন ঘুম থেকে না জাগায় প্রতিবেশীরা গিয়ে তাদের ঘুম ভাঙায়।

কালিহাতী থানার ওসি হাসান আল মামুন বলেন, এ বিষয়ে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular