Homeবিবিধটাঙ্গাইলে প্রতিবন্ধী ও বৃদ্ধদের পাশে এবার এক বিন্দু আলো সংগঠন 

টাঙ্গাইলে প্রতিবন্ধী ও বৃদ্ধদের পাশে এবার এক বিন্দু আলো সংগঠন 

নিজস্ব প্রতিনিধি :টাঙ্গাইলে মানবতার সেবায় স্বেচ্ছাসেবী সংগঠন এক বিন্দু আলোর উদ্যোগে চলমান করোনাভাইরাসের কারণে বিপাকে পড়া প্রতিবন্ধী ও বৃদ্ধ মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার ( ২৩ মে ) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন এক বিন্দু আলোর সার্বিক সহযোহিতায় টাঙ্গাইল কালেক্টরেট উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণ কারা হয়। এ সময় শতাধীক প্রতিবন্ধী ও বৃদ্ধ মানুষদের চাল এবং দুইশত করে টাকা দেয়া হয়।

খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মোশারফ হোসেন খান। এতে উপস্থিত ছিলেন এক বিন্দু আলো সংগঠনের চেয়ারম্যান পারুল আক্তার, টাঙ্গাইল কালেক্টরেট উচ্চ বিদ্যালয় কলেজের প্রিন্সিপাল মো. আব্দুল বাছেদ মিঞাসহ সংগঠনের সদস্যবৃন্দ।

সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পারুল আক্তার বলেন, সমাজের প্রতিবন্ধী ও বৃদ্ধ মানুষদের জন্য এটা খুবই বেদনাদায়ক দিন চলছে। তাঁদের খাদ্য জোগাড় করা খুবই কষ্ট হয়ে যায়। আমাদের সংগঠন প্রতিবন্ধী ও বৃদ্ধ মানুষদের পাশে থাকার চেষ্টা করছি। সামনের দিনগুলোতেও আমরা তাঁদের পাশে থাকব।

RELATED ARTICLES

Most Popular