টাঙ্গাইলে শ্রমিকদল নেতার নিজস্ব অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি : করোনাভাইরাস মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া টাঙ্গাইল মগড়া ইউনিয়নে সিএনজি-অটো চালকদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।

শনিবার দুপুরে ইউনিয়নের বড় বাসালিয়া চরপাড়া এলাকায় কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু তত্তাবধানে ও টাঙ্গাইল সদর থানা শ্রমিকদলের সভাপতি আমিনুল ইসলাম সুমনের সহযোগীতায় শতাধীক শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়।

ঈদ সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন মগড়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক দুলাল, ইউনয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি তাজিমউদ্দিন, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোনসের আলী হোসেন, নাজমুল,আজগরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর