বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
Homeজাতীয়টাঙ্গাইলে প্রাথমিকের ৩৬ শিক্ষকের টাইমস্কেল কর্তনের আদেশ স্থগিত

টাঙ্গাইলে প্রাথমিকের ৩৬ শিক্ষকের টাইমস্কেল কর্তনের আদেশ স্থগিত

নিউজ ডেস্ক: টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয়ের ৩৬ জন শিক্ষকের টাইম স্কেল কর্তন করে তা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে টাইমস স্কেল কর্তনের আদেশ কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এস.এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।

টাঙ্গাইল সদর ও মির্জাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাসলিমা জাহান, সাহিদা খাতুন, শামীমা আক্তার, সালমা খন্দকার, হাসিনা মমতাজসহ ৩৬ জনের করা রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়। রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া জানান, রিট আবেদনকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে টাইমস্কেল সুবিধা ভোগ করে আসছেন। কিন্তু জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা হঠাৎ করে টাইম স্কেল বাতিল করে অফিস আদেশ জারি করেন। ওই আদেশে টাইমস্কেল বাবদ নেওয়া টাকা ফেরত দিতে বলা হয়। তাই ওই আদেশ বাতিল চেয়ে রিট আবেদন করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular