ধনবাড়ী প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ীতে দিনদিন করে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। এনিয়ে এখন উপজেলা সবার মাঝে আতংক বিরাজ করছে। উপজেলায় নতুন করে আরও ১৩ জন আক্রান্ত হয়েছে।
এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৪ জন এবং ২ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ আগষ্ট) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহানাজ সুলতানা তথ্যটি নিশ্চিত করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহানাজ সুলতানা জানান, কয়েকদিন আগে তাদের নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য পাঠানো হয়। আজ তাদের ফলাফল পজেটিভ আসে। তাদের উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে সকল ধরনের চিকিৎসা প্রদান করা হচ্ছে।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা বলেন, আক্রান্তদের চিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে এবং স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছেন।
