মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি: সভাপতি সহিনুর সম্পাদক খোশনবীশ

টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি: সভাপতি সহিনুর সম্পাদক খোশনবীশ

ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখা’র নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মো. সহিনুর রহমান খানকে সভাপতি ও মুহাম্মদ সাজ্জাদুর রহমান খোশনবীশ সাধারণ সম্পাদক করে মোট ৬১ বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

রবিবার (১৫ মে) কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবুল কাশেম ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

সোমবার (১৬ মে) দুপুরে সদ্য নির্বাচিত টাঙ্গাইল জেলা শাখা’র প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ সাজ্জাদুর রহমান খোশনবীশ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন কমিটির সম্পাদক খোশনবীশ কেন্দ্রীয় ও জেলা-উপজেলার সকল শিক্ষকসহ শুভেচ্ছা জানিয়ে বলেন, শিক্ষা ও শিক্ষকের মানোন্নয়নে অবদান রাখতে এবং শিক্ষকদের স্বার্থরক্ষা ও অধিকার আদায়ের লক্ষে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular