নিজস্ব প্রতিবেদকঃ-
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েন্টে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫৭ সেন্টিমিটার উপর দিয়ে, ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬২ সেন্টিমিটার, ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ২২-০৬-২২তারিখ মঙ্গলবার সকাল ৯ টার তথ্য নিশ্চিত করা হয়।
সকল নদীর পানি বৃদ্ধির ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে এসব এলাকার ঘর-বাড়ী, ফসলী জমিসহ বিভিন্ন স্থাপনা। পানি বন্ধি হয়ে পরছে মানুষ।
এদিকে জেলা প্রশাসক সূত্রে জানা যায়,টাঙ্গাইল জেলায় বর্তমানে ৪০০ মেট্রিক টন চাল মজুদ রয়েছে। এছাড়া, ১০ লাখ টাকা রয়েছে। বন্যার্তদের পাশে থাকার জন্য উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) নির্দেশনা দেয়া হয়েছে।
