রবিবার, মে ৩১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে বাসচাপায় পুলিশ সদস্য নিহত

টাঙ্গাইলে বাসচাপায় পুলিশ সদস্য নিহত

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে বাসচাপায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। নিহতের নাম আরমান রায়হান (২৩)।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শহরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের সড়ক ভবনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরমান নরসিংদী জেলার মনোহরদী উপজেলার নারান্দি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম জানান, সকালে আরমান মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার সময় সরকারি সাদত কলেজের একটি বাস তাকে চাপা দেয়।

পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সরকারি সাদত কলেজের বাস ও চালককে আটক করা হয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular