বুধবার, মে ২৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে বৈদেশিক কর্মসংস্থানের দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

সখীপুরে বৈদেশিক কর্মসংস্থানের দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক প্রচার প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিদেশ যাওয়ার পূর্বে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, স্বাস্থ্য পরীক্ষা, চাকুরীর চুক্তিপত্র, ভিসা পাওয়া ও ফি পরিশোধে এবং রশিদ গ্রহণসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।

ইউএনও মো. আমিনুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার লুৎফা,  জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক কার্তিক দেবনাথ,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কামরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক এনামুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যান, কলেজ শিক্ষক, মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular