রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে বাস-অটোবাইক সংঘর্ষে নিহত দুই

টাঙ্গাইলে বাস-অটোবাইক সংঘর্ষে নিহত দুই

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুরে যাত্রীবাহি বাস-অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত মহিলাসহ দুইজন নিহত হয়েছে। রোববার দুপুরে ভূঞাপুর-তারাকান্দি সড়কের উপজেলার গারাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত লিয়াকত আলী খান (৫৫) উপজেলার অজুর্না ইউনিয়নের জগৎপুরা গ্রামের আব্দুল্লাহ খানের ছেলে এবং নিহত আরেকজন একই গ্রামের অজ্ঞাত এক মহিলা (৫০)।

এ ব্যাপারে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন জানান, সখীপুর থেকে ছেড়ে আসা গোপালপুরের পাথালিয়ার ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদগামী যাত্রীবাহি বাসের সাথে নলীন থেকে আসা ভূঞাপুরগামী অটোবাইকটি ভূঞাপুর-তারাকান্দি সড়কের গারাবাড়ি রাইস মিল সংলগ্ন এলাকায় পৌছলে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোবাইকে থাকা অজ্ঞাত মহিলাসহ দুইজন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। দুর্ঘটনায় গুরুত্বর আহত অটোবাইকের চালক শাহিন শাহকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও নিহত অজ্ঞাত ওই মহিলার পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত মহিলার বাড়ি উপজেলার জগৎপুরা গ্রামে বলে জানা গেছে। এঘটনায় ঘাতক বাসটিকে আটক করা গেলেও বাসের চালক পালিয়ে গেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular