বুধবার, এপ্রিল ২২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইলে বাস চাপায় বৃদ্ধ নিহত!! ঘাতক বাসটি আটক

টাঙ্গাইলে বাস চাপায় বৃদ্ধ নিহত!! ঘাতক বাসটি আটক

কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাগুটিয়া বাসষ্ট্যান্ডে বাস চাপায় আফসার আলী(৬৫) নামের এক বৃদ্ধ নিহত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই চালকসহ ঘাতক বাসটিকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ।

সোমবার (১ অক্টোবর) সকাল পৌনে ৯টায় টাঙ্গাইল থেকে আসা ঘাতক লাভলী পরিবহন (ঢাকা মেট্টো-ব- ১৪-২৪৩০) কালিহাতী উপজেলার বাগুটিয়া বাসষ্ট্যান্ডে পৌছালে রাস্তা পার হওয়ার সময় আফসার আলী নামের বৃদ্ধকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই বৃদ্ধটি মারা যায়। নিহত আফসার শেখ উপজেলার মোজাফ্ফরগাতী গ্রামের মৃত.পচাশেখ এর ছেলে।

কালিহাতী থানার এস আই নাছির উদ্দিন জানান, নিহতের লাশটি উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং ঘাতক বাসসহ বাসের চালক নিরঞ্জন দাস(৪৫)কে আটক করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular