নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে বাস-মহিন্দ্র টেম্পো সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এঘটনায় অাহত হয়েছে ৪ জন । আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলো, ঘাটাইল উপজেলার ঝুনকাইল নয়াপাড়া গ্রামের মৃত আজিজের ছেলে মহিন্দ্র টেম্পো ড্রাইভার শামছুল হক (৫২) বিয়ারা গ্রামের ইফনুছ আলীর ছেলে রেজাউল করিম শ্যামল (৩২)। নিহত অপর জনের নাম পাওয়া যায়নি। আহতরা হল, ঘাটাইল উপজেলার রিনা বেগম (৪০) স্বামী মনির হোসেন গ্রাম-বগা, রহিমা বেগম (৪২) স্বামী জয়নাল আবেদিন গ্রাম-রতনবরিষ, চায়না (৩৮) শুধু ছেলের নাম বলতে পারছে সাইফুল গ্রাম গরজনা। এছাড়া ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া উপজেলার আব্দুল আজিজের ছেলে কলেজ ছাত্র আফজাল হোসেন ( ২১)।
ঘাটাইল থানার ওসি মো. মাকসুদুল হক জানান, আজ সোমবার সকাল ১১টায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের পাকুটিয়া নামক স্থানে যাত্রীবাহী বাস ও মহিন্দ্র টেম্পো মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে শ্যামল (৩২) নামে এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আরো ৬জন মারাত্বক আহত হয়। আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে মহিন্দ্র টেম্পো চালক শামসুসহ ২জন নিহত হয়। নিহত অপর আরেক জনের পরিচয় পাওয়া যায়নি। এঘটনায় ঘাতক নিউজ সোলার পরিবহন বাসটি আটক করেছে পুলিশ।
