মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাধনবাড়ীটাঙ্গাইলে বিয়ের মাত্র ১৪ দিনের মাথায় অটোচালকের লাশ উদ্ধার

টাঙ্গাইলে বিয়ের মাত্র ১৪ দিনের মাথায় অটোচালকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে বিয়ের মাত্র ১৪ দিনের মাথায় ব্যাটারি চালিত অটোচালক শফিকুল ইসলামের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার বিলাশপুর কুইচামারা ব্রিজের নিচ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত শফিকুল ইসলাম উপজেলার বিলাশপুর গ্রামের নাজমুল হকের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে ধনবাড়ী নান্দিনা সড়কের বিলাশপুর কুইচামারা ব্রিজের নিচে এলাকাবাসী শফিকুলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এ সময় লাশের সাথে তার আটোচার্জার রশি দিয়ে বাধা ছিল। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বলে পুলিশের ধারণা।

এ ব্যাপারে ধনবাড়ী থানার উপ-পরিদর্শক ফরহাদ হোসেন বলেন, পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular