নিউজ ডেস্ক: টাঙ্গাইলে আন্ত:জেলা ভূমি প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাব। বুধবার (২৪ আগস্ট) রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার করটিয়া হাট বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়। র্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। প্রতারক চক্রের সদস্যরা হলেন- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঝড়কা (ভামীকাত্রা) গ্রামের স্বর্গীয় নিতাই চন্দ্র পালের ছেলে মনোরঞ্জন পাল (৩৮), সদর উপজেলার অলোয়া গ্রামের রূপচান মিয়ার ছেলে হাসেন আলী (৩৮) এবং শহরের আকুরটাকুর পাড়ার মৃত দারোগ আলীর ছেলে ফজলুর রহমান (৬৭)।
র্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা করটিয়া হাট বাইপাসে আনোয়ারা ফিলিং স্টেশনের পাশে অভিযান চালায়। অভিযানে ভূমি প্রতারণার নানা কাগজপত্র ও সিলসহ উল্লেখিত তিন ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ভূমির ‘ডুপ্লিকেট কার্বন রশিদ বহি’ (ডিসিআর) এর ৭২টি নকল (জাল) কপি, টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তার নকল (জাল) দাপ্তরিক ১১টি সিল এবং মোবাইল ফোন জব্দ করা হয়
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।