শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
Homeআন্তর্জাতিকসখীপুরে দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সখীপুরে দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এম সাইফুল ইসলাম শাফলু: জ্বালানি তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, নজিরবিহীন লোডশেডিং, সরকারের লুটপাট-দুর্নীতির প্রতিবাদে এবং ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা রহিম ও ছাত্রদল নেতা নূরে আলম হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠন।

২৫ আগস্ট বৃহস্পতিবার  বিকেলে চারটায় বিএনপি কার্যালয় হতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এর আগে উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা খন্ড-খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে সমবেত হন। পরে বিক্ষোভ মিছিল শেষে সরকারি মুজিব কলেজ মোড় এলাকায়  সমাবেশ করে। কেন্দ্রীয় কর্মসূচীর এমন বড়-সড় রাজনৈতিক কর্মসূচী পালন করতে পেরে উপজেলা ও পৌর বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে কেন্দ্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান টাঙ্গাইল  জেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমেদ আযম খান, যুগ্ম আহবায়ক হাসিনুজ্জামিল শাহিন, এডভোকেট ফরহাদ ইকবাল, আবুল কাশেম, জেলা কৃষক দলের সভাপতি টিপু হায়দার খান, বাসাইল উপজেলা বিএনপির আহবায়ক এনামুল করিম অটল, সদস্য সচিব এডভোকেট আবু হায়াত খান নবু, সখীপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাস্টার, উপজেলা মহিলা বিএনপির আহবায়ক মুন্নি আক্তার, পৌর বিএনপি সদস্য সচিব মীর আবুল হাসেম, সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক উপজেলা বিএনপি সিকদার মুহাম্মদ ছবুর রেজা, পৌর বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান টিপু, উপজেলা যুবদলের আহবায়ক ফরহাদ ইকবাল, উপজেলা ছাত্রদলের আহবায়ক একাব্বর হোসেনসহ উপজেলা পৌর, ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular