ঘাটাইল প্রতিনিধি: মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী হুজুরের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুগান্তর ‘স্বজন সমাবেশ’- টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে ভাসানী হুজুরের মাজারে এক বিশাল র্যালিসহ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
র্যালি ও পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে যুগান্তর ‘স্বজন সমাবেশ’- টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ আবদুর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি এবং টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, যুগান্তর ‘স্বজন সমাবেশ’- টাঙ্গাইলের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন রশিদ আকন্দ, যুগ্ম সম্পাদক সাংবাদিক রেজাউল করিম খান রাজু,কবি মো. এনায়েত করিম, খন্দকার জাহিদ হোসেন, সহ-সম্পাদক মো. আমির হোসেন ও নাজমুল হুদা, সাংগঠনিক সম্পাদক সাহেদুল ইসলাম খান রাজন, গণসংযোগ সম্পাদক মো. সোহেল রানা, প্রচার সম্পাদক সবুজ আলম হৃদয়, প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক দীপক চন্দ্র সরকার, দফতর সম্পাদক মো. আরিফুর রহমান, কার্যনির্বাহী সদস্য মো. কামরুল সরকার, এডভোকেট মো. সাইফুল ইসলাম, ডা. মো. রফিকুল ইসলাম, সৈয়দা ফারজানা সুলতানা, সাহিদা খান বর্ষা, প্রভাষক রোকসানা জাহান সুমা, ডা. খন্দকার ইসমাইল হোসেন, মো. মানিক আকন্দ, সাজ্জাদ হাসান সাগর মো. বাবু মিয়া প্রমুখ।
শেষে ভাসানী হুজুরের মাজার জিয়ারত করে তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
