মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলে মসজিদে চুরি করতে এসে জনতার হাতে আটক চোর!

টাঙ্গাইলে মসজিদে চুরি করতে এসে জনতার হাতে আটক চোর!

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে মসজিদে চুরি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে আটক হয়েছে চোর। শুক্রবার (৬ মার্চ) রাতে উপজেলার খিলগাতি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সঙ্গবদ্ধ চোরের দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও জনতার হাতে আটক হয়েছে একজন।

আটককৃত চোরের নাম বারেক এবং তার বাড়ী মধুপুর উপজেলার মদনগোপাল আঙ্গিনার কাছে।

জানা যায়, শুক্রবার রাতে ঘাটাইলের উত্তর খিলগাতি ঠাকুর পাড়া জামে মসজিদের মাইক, ব্যাটারি সহ যাবতীয় জিনিস চুরি করার জন্য তালা ভেঙ্গে ভেতরে ঢুকে চোরদের একজন। এ সময় মসজিদের সেক্রেটারি মজনু মিয়ার বাড়ি মসজিদ সংলগ্ন হওয়ায় ঘর থেকে তিনি শব্দ শুনতে পান। শব্দের আওয়াজ জোড়ালো না থাকলেও তিনি জানালা খুলে রাখেন। তারপর তিনি লক্ষ্য করেন যে দুয়েকজন লোক মসজিদের পাশে পায়চারি করছে। তিনি ঘটনাটি খুব সুক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে থাকেন। তিনি দেখেন, মসজিদের ছাদের উপরেও মানুষ। পরে তিনি কোন শব্দ না করে মোবাইল ফোনের মাধ্যমে আশেপাশের অন্য ভাইদের জাগ্রত করেন, পাশাপাশি পাশের বাড়িতে কল দেন।

এ সময় স্থানীয়রা কয়েকজন সমবেত হয়ে মসজিদের কাছাকাছি অবস্থান নেন। ছাদে থাকা চোরেরা টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও মসজিদের ভেতরে থাকা চোর কিছুই টের পায় না। যখন মসজিদের সামনে লোকজন লাইট নিয়ে অবস্থান নেন ঠিক তখনই ভেতরের চোর বুঝতে পেরে বের হয়ে আসে। কিন্তু বারান্দায় ছাদের কাজ চলমান থাকায় বাঁশের খুটির কারণে বের হতে সমস্যা হয় এবং তারাহুরো করতে গিয়ে আঘাত প্রাপ্ত হয়।

পরে খুব ধস্তাধস্তি করে তাকে ধরতে সক্ষম হন স্থানীয় জনসাধারণ।

মসজিদের ভিতরে গিয়ে স্থানীয়রা গিয়ে দেখতে পান, মসজিদের ভেতরে ব্যাটারির সাথে সংযুক্ত তার বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। চোরের দল বড় জোড় ১৫/২০ মিনিট বাড়তি সময় পেলেই চুরি করে পালিয়ে যেতে পারতো।

এদিকে এলাকায় ছড়িয়ে পরে চোর ধরার খবর। মসজিদের মাইকে প্রচার করা হয় সবাইকে এগিয়ে যাওয়ার জন্য। সে সময় মসজিদের আশেপাশে ভিড় করেন উৎসুক জনতা। আটক চোরকে সামান্য গণ পিটুনিও দেয়া হয়।

স্থানীয়রা আটককৃত চোরকে প্রশ্ন করলে সে অবান্তর উত্তর করে। নিজের নামটাও বলতে চায়নি। সাথে কে কে ছিল তাও সে বলতে চায়নি। পরে ৯৯৯ এ কল করে পুলিশকে জানানো হয়।

আটককৃত চোরের ব্যাবহৃত মোবাইল দিয়ে তার পরিবারের লোকজনদের জানানো হয়। তার স্ত্রী ও শাশুড়ি ঘটনাস্থলে ছুটে আসেন। এসে তারা বলে সে নাকি নির্দোষ, এবং মানুষের পাল্লায় পরে এমনটা করেছে সে।

শাশুড়ি আমতা আমতা করে জানায় যে, তার নাম বারেক এবং তাদের বাসা মধুপুর মদনগোপাল আঙ্গিনার কাছে। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায় সাথে স্ত্রী ও শ্বাশুরীকেও নেয়া হয়।

উল্লেখ্য: একটি ওয়াজ মাহফিলে যাওয়ার কারনে অন্যান্য দিনের মত গতরাতে মসজিদের ইমাম সাহেব মসজিদের পাশে থাকার ঘরটিতে ছিলেন না। আর এই সুযোগটি চোরেরা ব্যবহার করতে চেয়েছিল।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular