টাঙ্গাইলে মাস্ক না পরায় ১৪জনকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুরে মুখে মাস্ক পরিধান না করে হাট-বাজারগুলোতে ঘুরাফেরা করার দায়ে ১৪জনকে ১৩৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ জুন) বিকেলে ভূঞাপুর থানা মোড় ও ইবরাহীম খাঁ সরকারি কলেজ মোড় এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. আসলাম হোসাইন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আসলাম হোসাইন বলেন, ‘সরকারী নির্দেশনা অমান্য করে বাজারসহ বিভিন্ন পয়েন্টে মানুষ ঘুরাফেরা করছিল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪জনকে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর