শনিবার, মে ২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভুয়াপুরটাঙ্গাইলে মা ইলিশ ধরার অভিযোগে জেল-জরিমানা

টাঙ্গাইলে মা ইলিশ ধরার অভিযোগে জেল-জরিমানা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে মা ইলিশ ধরার অভিযোগে সালাম মিয়া (৪০) ও মো. শামীম (৪২) নামের দুই জেলেকে পাঁচশ টাকা করে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় সাইদুল ইসলাম (৪০) নামের একজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১৫ অক্টোবর) সকালে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

সালাম মিয়া চরবিহারী গ্রামের জহুর উদ্দিনের ছেলে ও মো. শামীম ডিগ্রী চরের শুকুরের ছেলে এবং সাইদুল ইসলাম গাবসারা গ্রামের চান মিয়ার ছেলে।

ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান, মাছ ধরার অভিযোগে দুই জনকে এক হাজার টাকা জরিমানা ও সরকারি কাজে বাঁধা দেওয়ায় একজনের ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া জব্দ করা ৫ শত মিটার জাল পুড়িয়ে ফেলা হয়েছে। মা ইলিশ শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular