শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরটাঙ্গাইলে মে দিবসে লাটিসোটা হাতে মহাসড়কে শ্রমিক

টাঙ্গাইলে মে দিবসে লাটিসোটা হাতে মহাসড়কে শ্রমিক

নিউজ টাঙ্গাইল ডেস্ক: মিছিল-মিটিং-র‌্যালি ইত্যাদির মাধ্যমে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের মির্জাপুরেও পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা শ্রমিক লীগহ স্থানীয় বিভিন্ন শ্রমজাবী সংগঠন নানা আয়োজন করলেও ব্যতিক্রম চিত্র লক্ষ করা গেছে উপজেলার গোড়াই ইউনিয়নের দেওহাটা মহাসড়ক এলাকায়।

সূত্র জানায়, ওই এলাকায় কতিপয় শ্রমিক নেতাকর্মীরা লাঠিসোটা আর রংয়ের বোতল হাতে রাস্তায় চলা প্রতিটি গাড়ির গতিরোধ করে বাধার সৃষ্টিসহ ৫০-১০০ টাকা করে আদায় করছে। বেশ কয়েকজন বাস, ট্রাক ও মিনি ট্রাকের ড্রাইভার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পরে সংবাদ পেয়ে মির্জাপুর থানা পুলিশ বাইপাস এলাকা থেকে ওই শ্রমিকদের সরিয়ে দেয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular