শনিবার, জুন ২৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইলে রেললাইনে উঠলো বাস, ঢাকার সঙ্গে উত্তর-দ‌ক্ষিণাঞ্চ‌লে ২ ঘণ্টা ট্রেন যোগাযোগ বন্ধ

টাঙ্গাইলে রেললাইনে উঠলো বাস, ঢাকার সঙ্গে উত্তর-দ‌ক্ষিণাঞ্চ‌লে ২ ঘণ্টা ট্রেন যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে যাত্রীবাহী বাস-পিকআপ ভ‌্যা‌নের সংঘ‌র্ষে বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পা‌শের রেললাইনের উপর উঠে পড়ে। এতে করে ঢাকার সঙ্গে উত্তর ও দ‌ক্ষিণাঞ্চ‌লের ট্রেন চলাচল প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকে। প‌রে রেলওয়ে ও পুলিশ খবর পেয়ে দ্রুত দুর্ঘটনা-কব‌লিত বাস‌টি স‌রি‌য়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভা‌বিক হয়।

শুক্রবার (১৪ এপ্রিল) দুপুর পৌ‌নে দুইটার দি‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়ক মহাসড়‌কের উপজেলার কামাঙ্খা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হ‌য়ে‌ছেন বলে জা‌নি‌য়ে‌ছে স্থানীয় লোকজন। দুর্ঘটনার পর বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল‌স্টেশ‌নে মৈত্রী এক্স‌প্রেসসহ বি‌ভিন্ন স্টেশ‌নে ক‌য়েক‌টি ট্রেন আটকা প‌ড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ইউনিটি পরিবহন নামে একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বাস‌টি মহাসড়‌কের কামাঙ্খা মোড় এলাকায় পৌঁছা‌লে বিপরীত দিক থে‌কে আসা এক‌টি পিকআপ ভ‌্যানের সঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে বাস‌টি মহাসড়‌কের পা‌শের রেললাইনের উপর উঠে প‌ড়ে। এতে বেশ ক‌য়েকজন আহত হ‌ন।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল‌স্টেশন মাস্টার (বু‌কিং) রেজাউল ক‌রিম জানান, বাস-পিকআপ ভ‌্যা‌নের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে যাত্রীবাহী বাস‌টি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের উপর উঠে প‌ড়ে। এতে করে ট্রেন চলাচল বন্ধ হ‌য়ে যায়। ফলে বি‌ভিন্ন স্টেশ‌নে ভারতের মৈত্রী এক্স‌প্রেসসহ ক‌য়েক‌টি ট্রেন আটকা প‌ড়ে। প‌রে বাস‌টি রেললাইন থে‌কে অপসারণের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছা হয়। এ দুর্ঘটনায় কেউ মারা যায়নি। ত‌বে বাসের বেশ ক‌য়েকজন যাত্রী আহত হ‌য়ে‌ছেন। তা‌দের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রেললাইনে উঠে পড়া বাসটি সরিয়ে নেওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular