শনিবার, আগস্ট ২২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাবর্ষবরণে টাঙ্গাইলে মঙ্গল শোভাযাত্রা

বর্ষবরণে টাঙ্গাইলে মঙ্গল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক: বর্ণিল আয়োজন ও মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে ‘বাংলা নববর্ষ- ১৪৩০’ নতুন বছরকে বরণ করে নিয়েছেন টাঙ্গাইলের নানা শ্রেণি পেশার মানুষ। এ উপলক্ষে শুক্রবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। পরে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি গিয়ে শেষ হয়।

বর্ণিল এই মঙ্গল শোভাযাত্রায় আবহমান গ্রাম-বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সাম্প্রতিক ঘটনা প্রবাহের প্রতীকী উপস্থাপনের নানা বিষয় স্থান পেয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচির শুরুতে শোভাযাত্রার উদ্বোধন করেন- টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কয়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দিন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমূখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular