মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাগোপালপুরটাঙ্গাইলে শিক্ষকের বেতের আঘাতে শিক্ষার্থীর দাঁত ভেঙেছে

টাঙ্গাইলে শিক্ষকের বেতের আঘাতে শিক্ষার্থীর দাঁত ভেঙেছে

নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলের গোপালপুরে তুচ্ছ ঘটনায় বেতের আঘাতে শিক্ষার্থী বিদ্যুৎ মিয়ার (১৫) দুইটি দাঁত ভেঙেছেন এক শিক্ষক। গত (১ ফেব্রুয়ারি) উপজেলার নগদা শিমলা ইউনিয়নের সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে।

এই বিষয়ে শিক্ষার্থীর বাবা জামাল হোসেন গোপালপুর থানায় সোমবার (৩ ফেব্রুয়ারি) একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত শিক্ষকের নাম জাবেদ বিএসসি। তিনি মধুপুর উপজেলার বাসিন্দা এবং উপজেলার নগদা শিমলা ইউনিয়নের সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক। সে উপজেলার নগদা শিমলা ইউনিয়নের সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। বিদ্যুৎ একই এলাকার জামাল হোসেনের ছেলে। বর্তমানে ওই শিক্ষার্থী গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাবেদ বিএসসি তুচ্ছ ঘটনায় ও সামান্য হৈ-হুল্লা করার অপরাধে নবম শ্রেণীর শিক্ষার্থী বিদ্যুৎকে গত (১ ফেব্রুয়ারি) বেত দিয়ে আঘাত করেন। এতে বিদ্যুতের দুইটি দাঁত ভেঙ্গে পড়ে যায়। এ ঘটনা বিদ্যুৎ তার পরিবারকে জানালে পরে তাকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সে বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে বিদ্যুৎতের বাবা জামাল হোসেন  জানান, আমার ছেলে বিদ্যুৎ জাবেদ বিএসসির কাছে এক সময় প্রাইভেট পড়তো। সে সময়ে ৫০০ টাকা তিনি পেতেন যা অভাবের কারণে পরিশোধ করা হয়ে উঠেনি। আমার মনে হয় সেই ক্ষোভ থেকে তিনি আমার ছেলেকে আঘাত করে দুইটি দাঁত ভেঙ্গে ফেলেছেন। আমার ছোট বাচ্চাটি খুব কষ্ট পাচ্ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular