টাঙ্গাইলে শিয়ালের কামড়ে আহত ৪

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল ভুয়াপুরে গাবসারা ও কালীপুর গ্রামে শিয়ালের আক্রমনের শিকার হয়েছেন ৪ জন। গতকাল সোমবার (৯ মার্চ) দুপুর ১ টার দিকে এলাকায় খোলা মাঠে এই ঘটনা ঘটে।

জানা যায়, এবার ভুঞাপুরের বিস্তীর্ণ চর অঞ্চলে ভুট্টার ব্যাপক আবাদ হয়েছে। ভুট্রা খেতের পাশ দিয়ে স্কুলে যেতে হয় ছাত্র ছাত্রীদের ও এলাকাবাসীর। সে সময় শিয়ালের দল এলাকাবাসীকে আক্রমন করে। এখানে শিয়ালের উৎপাত বেড়ে যাওয়ায় অভিভাবকরাও আতংকের মধ্যে আছেন।

ভুঞাপুরে কালিপুর গ্রামের আঃ হাই, জয়পুর গ্রামের আসাদুল, হেলাল, হাবিব সহ আরও অনেকেই শিয়ালের কামড়ের শিকার হয়ে আহত হয়েছেন। এলাকার লোকজন, ছাত্র-ছাত্রীরা, আতঙ্কের মধ্যে আছেন, আর ছাত্র ছাত্রীরা স্কুলে এসব এলাকা দিয়ে যাতায়াতে ভয় পাচ্ছেন।

এতে প্রশাসন ও প্রাণী সম্পদ অধিদপ্তর সহায়তার দাবি জানিয়েছে এলাকাবাসি।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর