টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ আগের যে কোনো সময়ের চেয়ে অনেক শক্তিশালী ও সুসংগঠিত __জোয়াহেরুল ইসলাম

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের বলেছেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ আগের যে কোনো সময়ের চেয়ে অনেক শক্তিশালী ও সুসংগঠিত।

আওয়ামী লীগ সরকারের সময় ঢাকা-টাঙ্গাইল ছয় লেনের মহাসড়ক, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল, শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালসহ টাঙ্গাইল জেলায় যে উন্নয়ন হয়েছে তা স্বাধীনতা-পরবর্তী কোনো সরকারের আমলে হয়নি। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে শেখ হাসিনার সঠিক নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। শেখ হাসিনার অর্জন ও সঠিক নেতৃত্বে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ গতিশীল ভূমিকা রেখে চলেছে।

তিনি বলেন, সম্মেলনের মাধ্যমে পর্যায়ক্রমে সব উপজেলা ও অঙ্গসংগঠনের কমিটি গঠন হবে। এতে তৃণমূল নেতৃবৃন্দ ও দলের জন্য নিবেদিতপ্রাণ নেতা-কর্মীদের মূল্যায়ন করা হবে।

তিনি বলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগে বর্তমানে কোনো প্রকার দলাদলি ও কোন্দল নেই বললেই চলে।

গত উপজেলা নির্বাচনে দু-তিনটি উপজেলায় বিদ্রোহী প্রার্থী ছিল। নির্বাচনের পর সে কোন্দলেও সুষ্ঠু সমাধান করা হয়েছে। এ ছাড়া ক্ষমতায় থাকলে দলের মধ্যে কিছুটা মনোমালিন্য থাকতেই পারে।

#বাংলাদেশ প্রতিদিন

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর