Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে পরিত্যক্ত ফিলিং স্টেশনে দুপুরে হত্যাকাণ্ড

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সদর উপজেলায় সোরমান রেজা নামে এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের দরুন এলাকার একটি পরিত্যক্ত ফিলিং স্টেশনে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত সোরমান রেজা উপজেলার ভাটচান্দা গ্রামের হানিফ রেজার ছেলে। তিনি গালা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ছিলেন।

সোরমান রেজার ভাই হালিম রেজা জানান, ব্যবসার পাশাপাশি সোরমান রেজা একবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। কীভাবে কী হলো, তা তারা বুঝতে পারছেন না। ঘটনার সঠিক তদন্ত করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যাবে।

RELATED ARTICLES

Most Popular