মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করলো ৫০ টি পরিবার

টাঙ্গাইলে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করলো ৫০ টি পরিবার

নিউজ ডেস্ক: ঈদের আগেই ঈদ পালন করলো টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শশীনাড়া গ্রামের ৫০ টি পরিবার। ২০১২ সাল থেকে সৌদিআরব ও মধ্যপ্রাচ্যের দেশ গুলোর সাথে মিল রেখে একই দিনে রোজা ও ঈদ পালন করে আসছে তারা।

সৌদিআরব সহ মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে আজ পালন করা হচ্ছে পবিত্র ঈদুল-ফিতর।নিয়ম অনুযায়ী আগামীকাল মঙ্গলবার সারা দেশে পালন করা হবে পবিত্র ঈদুল -ফিতর। কিন্তু সৌদিআরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শশীনাড়া গ্রামে ৫০ টি পরিবার আজ উদযাপন করছে ঈদ।২০১২ সাল থেকে একই দিনে রোজা ও ঈদ পালন করে আসছে গ্রামবাসী।

প্রথম দিকে মুসলীর সংখ্যা কম থাকলেও দিন দিন এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে জানালেন মসজিদের ইমাম।

সকাল ৮ টায় শুরু হওয়া এ ঈদের জামাতে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular