শনিবার, জুন ২৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক

টাঙ্গাইলে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে আট গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২, সিপিসি-৩। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া হাট বাইপাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে টাঙ্গাইল পৌরসভাধীন পশ্চিম আকুরটাকুর পাড়া এলাকার মৃত আ.রাজ্জাকের ছেলে আসাদুজ্জামান বাইতুল ওরফে সাদ্দাম (৪৭) ও নতুন বাসস্ট্যান্ড (দেওলা) এলাকার মৃত জাহিদ হোসেনের ছেলে মো. আমিনুল ইসলাম ওরফে আমিন (২৭)।

এসময় তাদের কাছ থেকে ৮ গ্রাম হিরোইন, ০২টি মোবাইল ফোন, ০২টি সিম কার্ড এবং নগদ একহাজার সাতশ’ ৮০ টাকা পাওয়া যায়।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পনীর কমান্ডার মেজর আবু নাঈম মো. তালাত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে টাঙ্গাইর সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular