নিজস্ব প্রতিনিধি : বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের প্রার্দুভাবে কর্মহীন অসহায় মানুষের মাঝে ব্যক্তি উদ্যোগে মাহে রমজান উপলক্ষে এ ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

বুধবার (২৯ এপ্রিল ) দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে টাঙ্গাইল পৌরশহরের ১১নং ওয়ার্ড সবুজবাগ এলাকায় শতাধীক কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, আলু, মসুর ডাল ও লবণ।
ত্রাণ পেয়ে আলেয়া বেগম বলেন, এই দুঃসময়ে ফরহাদ ইকবালের ত্রাণ পেয়ে আমরা খুবই খুশি। আমাগো ঘরে রান্না-বান্না করার মতো কোন কিছুই ছিল না। এখন বাসায় গিয়ে রান্না-বান্না করে ইফতার করবো।

আরেক জরিনা বেগম ত্রাণ পেয়ে বলেন, করোনাভাইরাসের কারণে কাজকাম বন্ধ থাকলে না খাইয়া থাকতে হবে। এই দুঃসময়ে আমাগো যে ওনি ত্রাণ দিয়েছে তাকে বেচে রাখুক অনেকদিন। আমরা তার জন্য দোয়া রাখি।

এ বিষয়ে ফরহাদ ইকবাল বলেন, জাতীয়তাবাদী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমাননের নির্দেশে হত-দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছি। সামাজিক দুরত্ব বজায় রেখে আমি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। আমি মনে করি মানুষের সেবা করলে আল্লাহ ও খুশি হোন বলেও জানান এই নেতা।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর