নিজস্ব প্রতিনিধি: অস্বাস্থ্যকর পরিবেশ, নিম্নমানের খাবার পরিবেশনসহ বিভিন্ন কারনে টাঙ্গাইল শহরের একটি ফাস্টফুড ও খাবার হোটেলে অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার বিকেলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ জামানের নেতৃত্বে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ জামান বলেন, শহরের পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত শর্মা হাউজ নামক ফাস্টফুড এ অস্বাস্থ্যকর পরিবেশ, নিম্নমানের খাবার পরিবেশনসহ বিভিন্ন কারনে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারায় ৮০ হাজার টাকা, বাংলাদেশ হোটেল ও রেস্তোরা আইন ২০১৪ এর ৭/১৯ ধারায় ২০ হাজার টাকা মোট ১লাখ টাকা এবং অনাদায়ে ৩ মাসের কারদন্ড দেওয়া হয়েছে। অপরদিকে ছেফাত হোটেলে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে আগামীতেও আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় জেলা সেনেটারী অফিসার মো. আমান উল্লাহ তালুকদারসহ অনান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।