শনিবার, আগস্ট ৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ১২টি ইউনিয়নে বিএনপি লাঠি নিয়ে পদযাত্রা

টাঙ্গাইলে ১২টি ইউনিয়নে বিএনপি লাঠি নিয়ে পদযাত্রা

নিজস্ব প্রতিনিধি: সরকার হটানোর আন্দোলনে তৃণমূলের মানুষকে সম্পৃক্ত করতে টাঙ্গাইলে ১২টি ইউনিয়নে লাঠি নিয়ে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি। গতকাল শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে টাঙ্গাইল মগড়া ইউনিয়নে পদযাত্রার আয়োজন করে ইউনিয়ন বিএনপি।

এর আগে খন্ড খন্ড মিছিল নিয়ে ছোটবাসালিয়া বাজারে সমবেত হয়। পরে পদযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

পদযাত্রায় অংশ নেয় শহর বিএনপির সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, জেলা মহিলাদলের সভাপতি নিলুফার ইয়াসমিন খান, মগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জিন্নাহ মিয়া, সাধারণ সম্পাদক আনিছুর রহমান উত্তম, সাবেক ছাত্রনেতা রফিুকুল ইসলাম রফিক, ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ, সদস্য সচিব এম এ বাতেন, যুগ্ম আহবায়ক সাজ্জাদুর রহমান সুমন, রাকিব হোসেন প্রমুখ।

ফরহাদ ইকবাল বলেন, টাঙ্গাইলের বিভিন্ন ইউনিয়ন ও প্রতিটি গ্রামে গ্রামে নেতাকর্মীকে গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু করেছে। যার ফলে অনেক নেতাকর্মী এখন এলাকাছাড়া। তবে এর প্রভাব কর্মসূচিতে পড়েনি।

তিনি বলেন, ১০ দফা দাবিসহ আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে, নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি, বিদ্যুৎ এবং নিত্যপণ্যে দ্রব্যমূল্যেরর দাম কমাতে হবে। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন এই বিএনপির নেতা।

এসময় উপস্থিত ছিলেন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদলসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে করটিয়া ইউনিয়নে বিএনপির পদযাত্রায় পুলিশের সংঙ্গে বিএনপির ধস্তা ধস্তীর ঘটনা ঘটেছে। এ ঘটনায় করটিয়া ইউনিয়ন বিএনপির নেতাকে গ্রেপ্তার করেছে বলে দাবি করেছেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।

এছাড়াও কাতুলী, মাহমুদনগর, দাইন্যা, ছিলিমপু, হুগড়া, পোড়াবাড়ী, করটিয়া, গালা, বাঘিল, কাকুয়া, ঘারিন্দ ইউনিয়নে এ কর্মসূচি পালিত হয়।

 

 

 

 

 

 

 

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular