সোমবার, মে ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

টাঙ্গাইলে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সিপিসি-৩ এর সদস্যরা। বুধবার (২৯ জুলাই) ভোরে ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে, সিরাজকান্দি দক্ষিণপাড়া এলাকার মৃত জাল আলী শেখের ছেলে মো. ইমাম হোসেন (৫০), হবিগঞ্জের মাদবপুর উপজেলার মো. রুস্তম আলীর ছেলে মো. কাওছার মিয়া (২৮) ও টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভল্লববাড়ী গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. মুক্তার হোসেন (২৮)।

বুধবার (২৯ জুলাই) দুপুরে র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মো. রওশন আলী প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানান।

র‌্যাব কমান্ডার জানান, তার নেতৃত্বে একটি আভিযানিক দল সিরাজকান্দি বাজারে জনৈক ইসমাইল খাঁন এর বন্ধ থাকা বিসমিল্লাহ বস্ত্রালয়ের সামনে তিন মাদক কারবারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা, ০৪টি মোবাইল ফোন এবং ০৭টি সিম কার্ড উদ্ধার করা হয়।

সাক্ষীদের সামনে আসামীদের জিজ্ঞাসাবাদ করলে তারা দীর্ঘদিন যাবৎ গাঁজা অবৈধভাবে সংগ্রহ পূর্বক তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানাধীন এলাকাসহ বিভিন্ন স্থানে গাঁজা বিক্রয় করার কথা স্বীকার করে।

পরে র‌্যাব বাদি হয়ে ভূঞাপুর থানায় মামলা দায়ের করে আসামীদের ভূঞাপুর থানায় হস্তান্তর করা হয়। র‌্যাবের এ ধরনের অবৈধ মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular