শনিবার, আগস্ট ৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হলেন আরও ৩৬ জন

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হলেন আরও ৩৬ জন

নিউজ টাঙ্গাইল: টাঙ্গাইলে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ভোর ৬ টা থেকে শুক্রবার (২১ জানুয়ারি) ভোর ৬ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৩৬ জনের করোনা শনাক্ত হয়।

শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৭ জন, সখীপুর, ঘাটাইল ও বাসাইল উপজেলায় ২ জন করে, দেলদুয়ার, ভূঞাপুর ও গোপালপুর উপজেলায় ১ জন করে রয়েছেন।

তিনি আরও জানান, জেলা আজ শুক্রবার শনাক্তের হার ২১ দশমিক ৮১ শতাংশ। এ নিয়ে জেলায় সর্বমোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৮৩ জনে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular