বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ৪০০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইলে ৪০০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে চারশ’ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা ডিবি (উত্তর)। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, দেলদুয়ার উপজেলার ধানকি গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে মো. বৈরান ওরফে বাবু মিয়া (৩৫)।

গত সোমবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে তাকে মির্জাপুর থানাধীন মাঝালিয়া বাজার এলাকা হইতে গ্রেফতার করা হয়। এসময় তার শরীর তল্লাশী করে চারশ’ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য এক লক্ষ ২০ হাজার টাকা।

টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) এর অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular