সোমবার, আগস্ট ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ৮ নারী বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

টাঙ্গাইলে ৮ নারী বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ৮ নারী বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা পেয়েছেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্ধীনে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রথমে নারী বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর জেলা প্রশাসকের সভা কক্ষে সংবর্ধনা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

তারা হলেন- সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা রফিয়া আক্তার ডলী, ঘাটাইল উপজেলার বীর মুক্তিযোদ্ধা কাজী ফিরোজা ইসলাম বিউটি ও বীর মুক্তিযোদ্ধা জহুরা খাতুন, কালিহাতী উপজেলার বীর মুক্তিযোদ্ধা হাজেরা খাতুন, মির্জাপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা রবিজান, সখিপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোছা. ফাতেমা খাতুন ও বীর মুক্তিযোদ্ধা শেফালী, দেলদুয়ার উপজেলার বীর মুক্তিযোদ্ধা রিক্তা বেগম।

সংবর্ধনা অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা রবিজান, বীর মুক্তিযোদ্ধা শেফালী ও বীর মুক্তিযোদ্ধা মোছা. ফাতেমা খাতুন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular