নিউজ টাঙ্গাইল: টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় ২২২টি নমুনা পরীক্ষার মধ্যে নতুন ৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে টাঙ্গাইল সদরে ৬৭ জন, বাসাইলে ২ জন, কালিহাতীতে ২ জন, ঘাটাইলে ২ জন ও ভূঞাপুরে ২ জন আক্রান্ত হয়েছে।
টাঙ্গাইল জেলা সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এ তথ্য গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন।
এ নিয়ে বুধবার (২৬ জানুয়ারি) সকাল পর্যন্ত জেলায় মোট ১৭ হাজার ৩৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ২৪ ৮ঘণ্টায় কেউ মারা না যাওয়ায় জেলায় মোট মৃত্যু সংখ্যা ২৬০ জন।
