মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
Homeজাতীয়টাঙ্গাইল পৌরসভা নির্বাচন: জালিয়াতি ভোটের ফলাফল প্রত্যাখান করে ভাসানী মেয়ের অনশন

টাঙ্গাইল পৌরসভা নির্বাচন: জালিয়াতি ভোটের ফলাফল প্রত্যাখান করে ভাসানী মেয়ের অনশন

নিউজ টাঙ্গাইল: টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে ভোট জালিয়াতি, কারচুপি এবং নির্বাচনের ফলাফল বাতিলের দাবি এনে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মেয়ে মাহমুদা খানম ভাসানী অবস্থান কর্মসূচি পালন করেছেন। রবিবার (৩১ জানুয়ারি) রাত ৭টার দিকে টাঙ্গাইল স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে দুই ঘন্টাব্যাপি এ অবস্থান কর্মসূচির অনশন করেন ভাসানীর মেয়ে মাহমুদা খানম ভাসানী।
অবস্থানকালীন অনশন কর্মসূচীতে মাহমুদা খানম ভাসানী বলেন- ‘টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের নেতাকর্মী-সমর্থকদের ভোট জালিয়াতি, কেন্দ্র দখল করে ভোট জালিয়াতি ও কারচুপি করে ফলাফল করেছে। আমরা এ নির্বাচন মানি না। টাঙ্গাইলবাসী পৌর নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ চায়। জনগণ ভোটাধিকার ফিরে পেতে চায়।’
বিএনপির মেয়র প্রার্থী মাহমুদুল হক সানু বলেন- ‘টাঙ্গাইল পৌরসভা নির্বাচন ছিল একটি স্থানীয় নির্বাচন। এ নির্বাচনে সরকার পরিবর্তন হবে না। কিন্তু আওয়ামী লীগ প্রতিটি কেন্দ্রে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। প্রতিটি কেন্দ্রে আমার এজেন্টদের ভয়ভীতি দেখানো হয়েছে। শুরু থেকেই আওয়ামী লীগের ভয়ভীতি ও হয়রানির কারণে বিএনপির প্রচারণা বাধাগ্রস্ত হয়। ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি থাকলেও তাদের ইচ্ছেমতো ভোট গ্রহণ দেখাচ্ছে।’
এসময় অবস্থান কর্মসূচিতে অংশ নেন- টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ, হাসানুজ্জামিল শাহীন, জিয়াউল হক শাহীন, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিকসহ বিএনপির সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular