নিউজ ডেস্ক: টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীরকে সভাপতি ও সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদকে সাধারণ সম্পাদক করে টাঙ্গাইল মেয়র অ্যাসোসিয়েশন (২০২২-২০২৪) গঠন করা হয়েছে।
শনিবার রাতে টাঙ্গাইল পৌরসভা কার্যালয়ে এক সভা করে এ কমিটি গঠন করা হয়।
এ কমিটিতে সহ-সভাপতি গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানা, যুগ্ম সম্পাদক কালিহাতী পৌরসভার মেয়র নুরুন্নবী সরকার, কোষাধ্যক্ষ এলেঙ্গা পৌরসভার মেয়র নূর-এ-আলম সিদ্দিকী, সদস্য ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুর রহমান মাসুদ, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, বাসাইল পৌরসভার মেয়র মো. আব্দুর রহিম আহমেদ, ঘাটাইল পৌরসভার মেয়র আব্দুর রশিদ মিয়া, ধনবাড়ী পৌরসভার মেয়র মনিরুজ্জামান বকুল, মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তারকে মনোনীত করা হয়েছে।
এর আগে টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর মিউনিসিপাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ম্যাব) সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা জানানো হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।