সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরটাঙ্গাইল ৭ উপ নির্বাচনে জাপার প্রার্থী জহির

টাঙ্গাইল ৭ উপ নির্বাচনে জাপার প্রার্থী জহির

নিউজ ডেস্ক:একাব্বর হোসেনের মৃত্যুতে শূন্য হওয়া টাঙ্গাইল ৭ আসনের উপ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রাথী হবেন প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির।

রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে জহিরের হাতে মনোনয়নপত্র তুলে দেন দলের চেয়ারম্যান জি এম কাদের।জাপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ আসনে আগামী ১৬ জানুয়ারি ভোটের দিন রেখেছে নির্বাচন কমিশন।

টাঙ্গাইলের মির্জাপুর আসনের চারবারের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা একাব্বর হোসেন গত ১৬ নভেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বীর মুক্তিযোদ্ধা একাব্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।

রোববার এ আসনে নির্বাচনের জন্য জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জহিরের হাতে বনানী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র তুলে দেন দলের চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

এসময় জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, রেজাউল ইসলাম ভূঁইয়া, দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান উপস্থিত ছিলেন।

জহিরের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরের ভাওড়া ইউনিয়নে। জাতীয় ছাত্র সমাজের সাবেক সাধারণ সম্পাদক সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular