নিউজ টাঙ্গাইল ডেস্ক: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মোহাম্মদ শফিকুল ইসলামকে ঢাকার পুলিশ কমিশনার করা হয়েছে। নতুন সিআইডি প্রধান করা হয়েছে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে।
এছাড়া এসবিতে দায়িত্বরত উপ-পুলিশ মহাপরিদর্শক মাহবুব হোসেন ও বিশ্বাস আফজাল হোসেনকে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুই প্রজ্ঞাপনে এই রদবদলের কথা জানানো হয় ।
উল্লেখ্য, ডিএমপির যাত্রা শুরু হয় ১৯৭৬ সালের ১ ফেব্রুয়ারি। ডিএমপি গঠনের আগে ঢাকা জেলা পুলিশ এ শহরের নাগরিক শৃঙ্খলার বিষয়টি দেখভাল করত। বর্তমানে ডিএমপির অধীনে মোট ৫০টি থানা রয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
