শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeআন্তর্জাতিকড.ইউনুসের লেজ কাটতে গিয়ে শেখ হাসিনার লেজই কাটা গেছে - কাদর সিদ্দিকী

ড.ইউনুসের লেজ কাটতে গিয়ে শেখ হাসিনার লেজই কাটা গেছে – কাদর সিদ্দিকী

নিজস্ব  প্রতিনিধি: আমি শেখ হাসিনাকে বলেছি ড.ইউনুসের লেজ কাটতে গিয়ে আপনি ভাল কাজ করছেন না। তাঁর লেজ কাটতে গিয়ে শেখ হাসিনার লেজই কাটা গেছে। আন্দোলনকারী ছাত্রদের সততার প্রশংসা করে কাদের সিদ্দিকী বলেন, প্রত্যেকদিন গাড়ী খুললেই টাকার বস্তা পাওয়া যায়। সব মন্ত্রীরাই চোর। সব মানুষের ভোট চুরি করে তারা ভোটের অধিকার কায়েম করেছে। ঢাকা থেকে ভোট প্যাকেট করে এনে গুনে এমপি হওয়া যায় থাকা যায় না। সোমবার বিকেলে স্থানীয় তালতলা চত্ত¡রে উপজেলা কৃষক শ্রমিক জনতালীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দলটির প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম এসব কথা বলেন। তিনি আরো বলেন,সরকারী দলীয় লোকেরা ছাত্রদের ওপর হামলা করে ভালো করেনি। এতো অল্প সময়ে বাংলাদেশ এর আগে এত মানুষ মরেনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার রক্ত ঘাম বৃথা যায় নাই। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, আন্দোলনকারীদের আপনি ডাকতে পারতেন, তোমরা আসো তোমাদের সাথে কথা বলি। তিনি ভাবধরে বসে রইলেন,যদি তাদের ইচ্ছে হয় তারা আসতে পারে। আন্দোলনকীরীদের ইচ্ছে হয়েছে আপনাকে ঘারধরে বের করে দিয়েছেন।এ সময় তিনি আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থ্যতা কামনা করেন।

সভায় উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি আবদুস সবুরের সভাপতিত্বে জেলার সাধারণ সম্পাদক আবু সালেক হিটলু, বাসাইল পৌর মেয়র ও দলটির সভাপতি রাহাত হোসেন টিপু, সখীপুর উপজেলার সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব, সহ-সভাপতি ছানোয়ার হোসেন মাস্টার, মির্জাপুর উপজেলার সাধারণ সম্পাদক আরমান তাপস, সখীপুর পৌর শাখার সভাপতি আবু জাহিদ রিপন, আলমগীর সিদ্দিকী, আশিক জাহাঙ্গীর প্রমুখ বক্তব্য দেন।

এম সাইফুল ইসলাম শাফলু
সখীপুর (টাঙ্গাইল)প্রতিনিধি
তাং-১৯/০৮/২০২৪

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular